বুধবার দলীয় সফরে মালদায় আসেন বিজেপির দলের রাজ্য মহিলা মোর্চার সভাপতি লকেট চ্যাটার্জী। আজ তিনি সাংবাদিক বৈঠক করেন শহরের শ্যামাপ্রসাদ ভবনে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুকুল রায় প্রসঙ্গে জানান বিজেপি দল ব্যাক্তি রাজনীতিতে বিশ্বাস করে না। জনগনই বিজেপি দলের শক্তি। ফলে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়া না দেওয়াতে কোন প্রভাব পড়বে না। কেন্দ্রীয় নেতৃত্বরা এই বিষয়ে যথাযত সিদ্ধান্ত নিবেন। কার্যত মুকুল রায়ের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টেই বল ঠেলে দিলেন লকেট চ্যাটার্জী।
এছাড়া পাহার সম্পর্কে তিনি বলেন, পাহাড়ে এরাজ্যের সরকার নীল সাদা রং করেছেন। বাস্তবে এলাকার কোন উন্নয়ন হয়নি। ফলে গোর্খাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক। তারা চান পাহাড়ে শান্তি ফিরে আসুক। তাদের গোর্খাল্যান্ডের দাবি আসলে উন্নয়নের দাবি তা দখলের দাবি নয়। আগামী নির্বাচনে সাধারন মানুষ তার জবাব দিবে। আর যে ভাবে তৃনমূলে ভাঙন ধরেছে তাতে খুব শ্রীঘরই তৃনমূল তুরুপের তাসের মতো ভেঙে পরবে বললেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি লকেট চ্যাটার্জী।